সম্পাদকীয় নীতি ও আচরণবিধি
কৃষকের কণ্ঠ পেশাদার, স্বাধীন এবং দায়িত্বশীল সাংবাদিকতায় আপসহীন। আমাদের সকল প্রতিবেদন ও মতামত প্রকাশের ক্ষেত্রে নিচের মৌলিক নীতিমালা কঠোরভাবে অনুসৃত হয়:
১. সত্যতা ও তথ্য যাচাই (Fact-Checking)
যেকোনো সংবাদ প্রকাশের পূর্বে একাধিক নির্ভরযোগ্য সূত্র হতে তথ্য যাচাই করা বাধ্যতামূলক। কোনো তথ্য সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়া পর্যন্ত তা নিশ্চিত সংবাদ হিসেবে প্রকাশ করা হয় না।
২. নিরপেক্ষতা ও ভারসাম্য
বিরোধপূর্ণ বা সংবেদনশীল বিষয়ে সংশ্লিষ্ট সকল পক্ষের বক্তব্য গ্রহণ ও উপস্থাপনের সমান সুযোগ নিশ্চিত করা হয়।
৩. স্বার্থের সংঘাত এড়ানো
বিজ্ঞাপনদাতা, কর্পোরেট স্বার্থ কিংবা রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে থেকে কেবল জনস্বার্থে সম্পাদকীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।