সংবাদ সংশোধন ও প্রত্যাহারের নীতি
কৃষকের কণ্ঠ তার পাঠক এবং সত্যের প্রতি দায়বদ্ধ। কোনো প্রতিবেদনে তথ্যের অনিচ্ছাকৃত ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা দ্রুততম সময়ের মধ্যে সংশোধন করে প্রকাশ করা হয়।
স্বচ্ছ সংশোধনী
সংশোধিত সংবাদের নিচে "সংশোধনী" বা "Correction" নোট সংযুক্ত করে কী পরিবর্তন করা হয়েছে এবং সংশোধনের তারিখ ও সময় সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়।
ভুল তথ্য সংশোধনের জন্য যে কেউ corrections@krishokerkantho.com ঠিকানায় প্রয়োজনীয় প্রমাণাদিসহ বার্তা পাঠাতে পারেন।